ইউরোপ-রাশিয়ায় ভয়াবহ দাবানল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১০, ২০২১ | ২:০৯
Link Copied Successfully!

দাবানলে পুড়ছে একটি টিনের বাড়ি। নেভানোর জোর চেষ্টা চালাচ্ছে দমকলকর্মী ও বাসিন্দারা। সোমবার গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়ার একটি গ্রামের দৃশ্য। গ্রিসজুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। নেভাতে হাজার হাজার দমকলকর্মী কাজ করছেন। এক সপ্তাহের চেষ্টায় রাজধানী এথেন্সের শহরতলির আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে ইভিয়া দ্বীপের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আগুনে ইতোমধ্যে উপকূলীয় এলাকার বিস্তীর্ণ পাইন বন পুড়ে কয়লা হয়ে গেছে। শত শত বাড়ি ধ্বংস হয়েছে। ভিটেমাটি ছেড়ে পালিয়েছে হাজার হাজার অধিবাসী। গ্রিসে প্রবল হাওয়া বইছে। ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে। আগুন নেভানো ও উদ্ধারের কাজে অসুবিধা হচ্ছে। সেখানে এখন এমন অবস্থা যে, কেবল সমুদ্রপথেই মানুষ অন্যত্র যেতে পারছেন। এক সরকারি কর্মকর্তা জানান, ‘আমরা এই রকম পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। আমাদের সব কর্মী মিলে আগুনের মোকাবিলা করার চেষ্টা করছেন।’ এভিয়াতে ৫৭০টি দমকল আগুন নেভানোর চেষ্টা করছে। ইতোমধ্যেই পশ্চিম গ্রিসে আগুন নেভানোর চেষ্টা করার সময় একটি বিমান ভেঙে পড়েছে। তবে পাইলট প্লেন থেকে বেরিয়ে আসতে পেরেছেন। রাশিয়াতেও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দেশটির সারোভ শহরের কাছে একটি পরমাণু গবেষণা কেন্দ্রের কাছে দাবানল চলে এসেছে। সরকারি কর্মকর্তারা রীতিমতো উদ্বিগ্ন। সেখানে প্রচুর দমকল পাঠানো হয়েছে। রাশিয়াজুড়ে সাড়ে তিন লাখ হেক্টরের বনভূমিতে আগুন জ্বলছে। স্মরণকালের মধ্যে এত খারাপ অবস্থা রাশিয়ায় হয়নি। তুরস্কে এখনো ছয়টি দাবানল জ্বলছে। সেগুলো নেভানো সম্ভব হয়নি এএফপি।

সূত্র:যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব