
অক্সিজেন সেবায় এগিয়ে আসলেন আওয়ামী লীগের সভাপতি


হাজীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে একদিনের খরচা বহন করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী।
রোববার তিনি সবুজ সংঘের সদস্য হারুনুর রশীদ হারুন ও পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলুর সাথে কথা বলে এমনটি নিশ্চিত করেন।
করোনার এই মহামারিতে সবচেয়ে বড় সংকট অক্সিজেন সেবা। এমন সেবা দিতে হাজীগঞ্জ উপজেলায় প্রায় ২০টি সংগঠন রয়েছে। আর সংগঠনগুলো অক্সিজেন সিলিন্ডার রিফিল সংকটে পড়েন। পপুলার স্বেচ্ছাসেবী টিমের সমন্বয়ক মনিরুজ্জামান বাবলুর ব্যবস্থাপনায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পরামর্শে স্বল্প খরচে চট্টগ্রাম থেকে রিফিল করানোর উদ্যোগ নেয়।


পপুলার সেচ্ছাসেবী টিম ও হাজীগঞ্জ উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মানবিক সেবায় এগিয়ে আসায় আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে পপুলার স্বেচ্ছাসেবী টিমের সমন্বয়ক মনিরুজ্জামান বাবলু বলেন, প্রথমবার আমেরিকা প্রবাসী জালাল উদ্দীন রুমী অক্সিজেন সিলিন্ডার রিফিলের খরচা বহন করেন। এবার দ্বিতীয় বারের মতো আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী খরচা বহন করবেন। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ পশ্চিম বাজার শেখ সিটি কমপ্লেক্সের সামনে হাজীগঞ্জ উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্য নিয়ে আসার আহবান জানান তিনি।


























