হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবুল খায়ের মজুমদার আর নেই

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১, ২০২১ | ৬:১৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা
সদস্য ও (ভূমি দাতা) রান্ধুনীমূড়া (মনিনাগ) মজুমদার বাড়ীর মরহুম আলী আকবর মজুমদারের বড় ছেলে জনাব আবুল খায়ের মজুমদার ঢাকার শিকদার হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায়  ৩১ জুলাই শনিবার রাত ১১ টায় মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
তিনি দুই ছেলে দুই মেয়ে স্ত্রী-সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মেদ।

রবিবার সকাল ১১টায় গ্রামের বাড়ি মজুমদারের বাড়ির উঠোনে উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর উপজেলা শাখার দাপন কাফন কমিটির উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

বিজ্ঞাপন

এ সময় মরহুমের সমাধিস্থলে পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও দলীয় অঙ্গসংগঠনের উদ্যোগে রোমের সমাধিস্থলে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো, যুগ্মসাধারণ সম্পাদক এমরান হোসেন, আবুল খায়ের মজুমদারের বড় ছেলে পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মজুমদার সুমন, ছাত্রনেতা মিজানুর রহমান, পৌর ১০নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম মিয়া, হাজিগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত মোল্লা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, জাতীয়তাবাদী ফোরাম হাজীগঞ্জ পৌর শাখার সভাপতি নয়ন মোল্লা সহ বিএনপির, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুম আবুল খায়ের মজুমদারের সমাধিস্থলে পুস্পমাল্য অর্পণ করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা