২৭ কেজি গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১, ২০২১ | ১:৫২
Link Copied Successfully!

র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে ২৭কেজি গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। রবিবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।

অভিযান পরিচালনাকালে ২৭ (সাতাশ) কেজি গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী লামপুর গ্রামের মোঃ ঈসমাইল মিয়ার ছেলে মোঃ শামিম (৩০), সিলেট জেলার মোংলা বাজার থানার গুটাটিকর গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে আলমগীর আহম্মদ (২৬), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার পূর্ব পুংকারা গ্রামের মোঃ আব্দুল কুদ্দুছ এর ছেলে মোঃ দিপু মিয়া (২৬), সদর দক্ষিণ থানার সোয়াগাজী লামপুর গ্রামের মোঃ ঈসমাইল মিয়ার ছেলে মোঃ হৃদয় (২৩),  বিষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল মজিদ এর ছেলে মোঃ মোজাম্মেল (২২) এবং  নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার বিরাহিমপুর গ্রামের মৃত ঈসমাইল হোসেন এর ছেলে মোঃ আরিফুল ইসলাম শিমুল (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিত পপুলার বিডিনিউজকে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২, উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব