
কচুয়ার দারচরে যুবকের উপর সন্ত্রাসী হামলা বাড়িঘরে লুটের অভিযোগ


কচুয়া উপজেলার দারচর গ্রামে সন্ত্রাসী হামলায় মাহমুদ উল্যাহ নামের এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে দারচর জনৈক ইলিয়াস মিয়ার বাড়ির সামনে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। প্রতিপক্ষ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দারচর গ্রামের খোরশেদ আলমের ছেলে মাহমুদ উল্যাহ বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
সরেজমিনে খোজ নিয়ে জানা গেছে, ঢাকা পাওয়া ভিশন কোম্পানিতে কর্মরত কচুয়ার দারদর গ্রামের অধিবাসী মাহমুদ উল্যাহ ঈদের ছুটিতে বাড়ী আসার সময় মঙ্গলবার পথিমধ্যে ওই স্থানে পৌছলে পাশ^বর্তী দৌলতপুর গ্রামের নামধারী সন্ত্রাসী হাছানের নেতৃত্বে একদল সন্ত্রাসী রাস্তা গতিরোধ করে আকসিস্মক ভাবে দেশীয় রামদা, ছেনি ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ফুলা জখম করে। এতে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়। হামলায় তার বাম হাতের হাড় ভেঙে ৩ টুকরো হয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।
এসময় হামলাকারী সন্ত্রাসীরা মাহমুদ উল্যাহ’র সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ও ১৯ হাজার টাকার মূল্যের একটি সামস্যাং মোবাইল ও মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে হামলাকারী সন্ত্রাসীরা তার বাড়িতে এসে পূনরায় হামলা করে বসতবাড়ী ভাংচুর করে নগদ ৪০ হাজার টাকাসহ মোট ৩লক্ষ টাকার ক্ষতিসাধন করে।
পরে স্থানীয় জনতা ছুটে এসে হামলার শিকার মাহমুদ উল্যাহকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।


এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
H/N



























