‘সিরিজ জয়’ বিপ্লবকে উৎসর্গ করলেন শামীম পাটোয়ারী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ২৬, ২০২১ | ১:০০
Link Copied Successfully!

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ। রোববার সফরের সফল সমাপ্তি টেনেছে বাংলাদেশ দল। এখন দেশে ফেরার পালা।

সফরে একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছেন টাইগাররা। যদিও দাগ হয়ে রইল দ্বিতীয় টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ না করতে পারলেও সিরিজ জয় নিয়েই ফিরছে মাহমুদউল্লাহ বাহিনী।

এক কথায় ৯ ম্যাচের ৮টিতেই জয়। এমন ইতিহাস গড়া সফরে সতীর্থদের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারেননি স্কোয়াডে টি-টোয়েন্টিতে ঠাঁই পাওয়া স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব।

বিজ্ঞাপন

জিম্বাবুয়েতে বসেই তিনি শুনেছেন বাবার মৃত্যুর খবর। যে বাবা সিএনজি অটোরিকশা চালিয়ে তাকে ক্রিকেটার বানিয়েছেন।

পরিবারের এই কঠিন সময়ে পাশে থাকতে দ্রুতই দেশে ফেরেন বিপ্লব। বাবার মৃত্যুর সংবাদে দেশে ফিরে যাওয়া এই ক্রিকেটারকেই সিরিজ জয় উৎসর্গ করেছেন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারী।

টি-টোয়েন্টি সিরিজ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় শামীম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমার অভিষেকের পর প্রথম সিরিজেই জয় পেলাম। সাকিব ভাইয়ের সঙ্গে একটি আন্তর্জাতিক সিরিজ জেতায় গর্ববোধ করছি। আশা করছি, আমার সেরাটা দিতে পারব, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা