শাহরাস্তিতে কৃষক হত্যার ঘটনায় আটক ২

Default User
শাহরাস্তি প্রতিনিধি
আপডেটঃ জুলাই ২৪, ২০২১ | ৪:০৮
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে কৃষক বেলায়েত হোসেন রিপন হত্যার ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে ফসলি জমি হতে ওই কৃষকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনার দিনই জড়িত সন্দেহে একই গ্রামের মৃত হাসানুজ্জামানের পুত্র মোঃ ফজলুর রহমান (৪৫) ও তার স্ত্রী আমেনা বেগমকে (৩০) আটক করে পুলিশ।

আটকের পর তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, ফজলুর রহমানের স্ত্রী আমেনা বেগমের সাথে দীর্ঘদিন ধরে নিহত বেলায়েতের পরকীয়া সম্পর্ক চলে আসছিলো। এ নিয়ে ইতোপূর্বে বেশ ক’বার সালিশ বৈঠক হয়েছে। ঘটনার দিন (২২ জুলাই) রাতে আমেনা বেগমকে বেলায়েত মুঠোফোনে তার স্বামী বাড়িতে আছে কিনা জিজ্ঞেস করলে তিনি বাড়িতে নেই বলে জানান।

বিজ্ঞাপন

পরবর্তীতে বেলায়েত ওই বাড়িতে ঘটনার দিন রাত ৮টায় হাজির হন। এরই মধ্যে আমেনা বেগমের স্বামী ফলজুর রহমান গরুর খাবারের জন্য বাড়িতে ফিরে আসে এবং বেলায়েতকে পাশ্ববর্তি খড়ের গাদার পাশে দেখতে পায়। বেলায়েত আমেনার স্বামীকে দেখতে পেয়ে বাড়ির উত্তর-পশ্চিম দিকে দৌড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় বেলায়েত লাইলনের জালের সাথে পেঁচিয়ে পড়ে গেলে ফজলুর রহমান তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে মাথার পিছনে স্বজোরে আঘাত করলে ঘটনাস্থলেই বেলায়েতের মৃত্যু হয়।

পরবর্তীতে ফজলুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগম নিহত বেলায়েতের গলায় রশি লাগিয়ে টানা হেঁচড়া করে পাশ্ববর্তি বিলের পানিতে ভাসিয়ে দেয়। পুলিশ আসামীদের স্বীকারোক্তিতে ঘটনায় ব্যবহৃত বাঁশের লাঠি, রশি ও লাইলনের জাল উদ্ধার করে।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, ঘটনার পর স্থানীয়দের তথ্য মতে নিহত বেলায়েতের পরকীয়ার সংবাদ জানতে পারি। সে মতে ২ জনকে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলে তারা ঘটনায় জড়িতের কথা স্বীকার করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পারিবার সূত্রে জানা যায়, নিহত রিপনের ২কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা