
রাজারগাঁও একটি পরিবার মাটি ভরাট ও ঘাটওয়াল নির্মাণের ক্ষতিপূরণ দাবী


হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম রাজারগাঁও গ্রামে আবু ইউছুফ মোল্লার ভরাট করা জায়গার ক্ষতিপূরণ দাবী করেন।
সম্প্রতি ওই গ্রামের বাসিন্দা শিউলী আক্তারকে সরকারি ভাবে একটি ঘর দেয়া হয়। ইউপি চেয়ারম্যান আবদুল হাদীর নির্দেশে বাড়ীটি মাপঝোপ করে শিউলী আক্তারকে ঘর উত্তোলনের স্থান নির্ধারণ করে দেয়া হয়।
কিন্তু ওই স্থানে একই বাড়ীর ইউছুফের পরিবার প্রায় চার লাখ টাকার মাটি ভরাট ও ঘাটওয়াল নির্মাণ করেন। এখন তাদের সেই মাটি ভরাট ও ঘাটওয়াল নির্মাণের খরচা না দিয়ে ঘর উত্তোলনের কাজ চলছে।


তবে ইউপি চেয়ারম্যান আবদুল হাদী পপুলার বিডিনিউজকে আবু ইউছুফের পরিবার তাদের দাবীকৃত টাকা ফেরত পেতে কয়েকজনকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান।
জানতে চাইলে আবু ইউছুফের স্ত্রী বলেন, আমার অনেক কষ্টের টাকায় মাটি ভরাট ও ঘাটওয়াল নির্মাণ করেছি।
এদিকে সরকারি ঘর পাওয়া শিউলি আক্তার বলেন, আমরাও তাদের ক্ষতিপূরণ দিতে রাজি আছি। তবে যেই টাকা দাবী করে তা দেয়া সম্ভব নয়।
এদিকে গ্রামের শালীসদার বাচ্চু মিয়া বলেন, বাড়ী মাপঝোপের সময় শিউলীর ভাই হাসান নিজ থেকেই বলেছে তাদের ক্ষতিপূরণ দিবে। বিষয়টি আমরা সুরাহ করবো।



























