বাজেট অধিবেশন আজ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১০, ২০২০ | ৯:৩৫
Link Copied Successfully!

করোনা হটস্পট হিসেবে দেখা দেওয়া জাতীয় সংসদে বাজেট অধিবেশন আজ বিকাল ৫টায় শুরু হচ্ছে। বাজেট উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার পর ৪৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তারও আগে সংসদ সচিবালয়ে দায়িত্বরত ৮২ জন ব্যাটালিয়ন আনসার ও তিনজন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এ পর্যন্ত ৮ জন মন্ত্রী-এমপিও করোনায় আক্রান্ত হয়েছেন।

সংসদ সংশ্লিষ্ট এতসংখ্যক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় সংসদে কর্মরতদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে করোনা রোধে সংসদের এই অষ্টম অধিবেশনে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। অধিবেশনের কার্যদিবস যথাসম্ভব স্বল্প করে মাত্র ১২টি করা হয়েছে। মুলতবি দিয়ে ৮ অথবা ৯ জুলাই পর্যন্ত চলতে পারে অধিবেশন। বাজেট পাস হবে ৩০ জুন। এমপিরা যাতে নির্দিষ্ট দূরত্বে বসতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে। অধিবেশনে বয়স্ক এমপিদের না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

\হঅধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসবে। আর দেড়টা পর্যন্ত অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ক্যালেন্ডার অনুযায়ী আজ বাজেট অধিবেশন শুরুর পর অধ্যাদেশ উত্থাপন হবে। তারপর আনা হবে শোক প্রস্তাব। রাজধানীর ডেমরা-দনিয়া-মাতুয়াইল আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোলস্না মারা গেছেন। তার মৃতু্যতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর সংসদের বৈঠক মুলতবি করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে। এরপর বাজেট ও অর্থ বিল উত্থাপন হবে। ১২ ও ১৩ জুন সংসদের বৈঠক মুলতবি রাখা হবে। ১৪ জুন রোববার সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে। এদিন থেকে প্রতিটি কার্যদিবস সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে।

১৫ জুন সোমবার সম্পূরক বাজেটের ওপর আলোচনা, নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস। ১৬ জুন মঙ্গলবার ও ১৭ জুন বুধবার মূল বাজেটের ওপর আলোচনা।

বিজ্ঞাপন

১৮ থেকে ২১ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২২, ২৩ ও ২৪ জুন বাজেটের ওপর আলোচনা। ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২৯ জুন বাজেটের ওপর সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস। ৩০ জুন মূল বাজেট, ও নির্দিষ্টকরণ বিল পাস। ৮ অথবা ৯ জুলাই অধিবেশন সমাপ্তি।

জানা যায়, একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে দায়িত্বরত প্রায় ৪৫০ জন কর্মকর্তা-কর্মচারীর করোনাভাইরাস পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। ২ জুন থেকে এই পরীক্ষা শুরু হয়। সোমবার (৮ জুন) তাদের কোভিড-১৯ পরীক্ষা শেষ হয়েছে। সংসদে কর্মরত ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। কিন্তু ওই অধিবেশনে যোগ দিতে পারেন এমন সংসদ সদস্যদের (এমপি) এই ভাইরাস পরীক্ষার ব্যাপারে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা