সাচার বাজারে তীব্র যানযট যাত্রী ও পথচারীদের ভোগান্তি চরমে

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুলাই ১৫, ২০২১ | ১০:১৪
Link Copied Successfully!

মুসলমানদের বৃহত্তম ধর্মীয় অন্যতম উৎসব ঈদুল আযহাকে সামনে রেখে করোনাকালীন সময়েও সরকার লকডাউন শিথিল ঘোষনা করে বৃহস্পতিবার থেকে যান চলাচলের ঘোষনা দেয়।

লকডাউন শিথিলের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রচন্ড তাপের মধ্যে সাচার বাজারে যানযটে নাকাল হয়ে পড়ে যাত্রী ও পথচারীরা।

মাত্র তিন মিনিটের এ বাজারের রাস্তা পেরুতে কয়েক ঘন্টা লেগে যায়। এতে করে দূর-পাল্লার গাড়ি,যাত্রী ও বাজারমূখী ক্রেতা-বিক্রেতারা অতিষ্ঠ হয়ে পড়ে।

বিজ্ঞাপন

সরেজমিনে কাল দুপুর ১২টার দিকে দেখা যায় সাচার দক্ষিন বাজার সেন্ট্রাল হাসপাতালের সামনে থেকে সাচার হাই স্কুলের পশ্চিম গেইট পর্যন্ত শতশত যানবাহন আটকে পড়ে। সাধারন যাত্রী ও এলাকাবাসীর অভিযোগ, সাচার দক্ষিন বাজার থেকে উত্তর বাজার ব্রীজ পর্যন্ত সরকার ১৩ কোটি টাকা ব্যয়ে সিসিকরণ সড়ক প্রশস্তকরণ করলেও দু’পাশে অবৈধ ফুটপাট ব্যবসায়ী ও সিএনজি অটোচালকদের দাপটে যানযট সৃষ্টি হচ্ছে। রাস্তা দখল করে অবৈধ ভাবে ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলায় এবং অযথা যানবাহন রেখে রাস্তায় যানযট সৃষ্টি করছে।

এ যেন দেখার কেউ নেই। দিনের পর দিন এভাবে প্রভাবশালী মহল দোকানপাট দিয়ে রাস্তায় বন্ধ রাখায় ক্ষোভ দেখা দিয়েছে চালক,যাত্রী ও পথচারীদের মাঝে। দ্রুত অসাধু এ ব্যবসায়ীদের দোকানপাট উচ্ছেদ করে যানযট মুক্ত সাচার বাজার ঘোষনা দেয়ার সময়ের দাবীতে পরিনত হয়েছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা