লিওনেল মেসি বার্সেলোনায় থাকছেন, তবে আগের তুলনায় অর্ধেক বেতনে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১৫, ২০২১ | ৫:৪১
Link Copied Successfully!

আগে যা বেতন পেতেন, তার অর্ধেক পরিমান বেতনেই ২০২৬ সাল পর্যন্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় থাকতে রাজি হয়েছেন লিওনেল মেসি।

তবে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি, কারণ এটি নির্ভর করছে বার্সেলোনা থেকে খেলোয়াড়দের চলে যাওয়ার ওপর – সেটি ঘটলেই ক্লাবটি আর্জেন্টিনার এই তারকার বেতন দিতে পারবে।

মেসির বয়স এখন ৩৪, এবং গত ৩০শে জুন তার সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হওয়ার পর তিনি বর্তমানে চুক্তি বিহীন বা ফ্রি এজেন্ট হয়ে রয়েছেন। আগের চুক্তিতে তিনি প্রতি মওসুমে ১২ কোটি ৩০ লক্ষ পাউন্ড বেতন পেতেন বলে খবরে বলা হচ্ছে।

বিজ্ঞাপন

নতুন চুক্তির খুটিনাটি এখনও চূড়ান্ত হয়নি।

কোপা আমেরিকা জয়ের পর এখন ছুটিতে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

চলতি গ্রীষ্মে বার্সেলোনার নতুন চেয়ারম্যান হোয়ান লাপোর্তার প্রধান একটি লক্ষ্য মেসির সাথে বার্সেলোনার চুক্তি নবায়ন করা।

বিজ্ঞাপন

বেতন খাতে খরচ কমাতে বার্সেলোনা এখন ফ্রান্সের অ্যান্তোনিও গ্রিজম্যান এবং স্পেনের সল নিগুয়েজকে অদলবদল করার প্রস্তাব দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে।

সূত্র:বিবিসি বাংলা

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা