সমর্থকদের সহিংসতার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় হাজার পুলিশ মোতায়েন!

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১০, ২০২১ | ৩:৫১
Link Copied Successfully!
ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার ফাইনাল ম্যাচকে ঘিরে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় এক নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।

ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সম্ভ্যাব্য সহিংসতার আশঙ্কায় রবিবার ভোর থেকে জেলাজুড়ে সহস্রাধিক পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেয়া হয়েছে।

রাস্তায় রাস্তায় মাইকিং করে জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হচ্ছে। জেলা সদরে বিরাজ করছে চাপা উত্তেজনা।

পুরো পরিস্থিতি তৈরি হয়েছে, গত মঙ্গলবার দুই দলের সমর্থকদের সংঘর্ষ ও এতে কয়েকজনের আহত হবার প্রেক্ষাপটে।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলছেন, পুরো জেলার সবগুলো ইউনিয়ন ও পৌরসভার ১১৬টি বিটেই এ ধরণের নির্দেশনা দিয়ে মাইকিং করছেন বিট কর্মকর্তারা।

“যেহেতু ব্রাহ্মণবাড়িয়ায় ছোট একটা ঘটনা ঘটে গেছে যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে আলোচনা হচ্ছে, তাই আমরা কোন সহিংসতার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছি না”, বিবিসিকে বলেন মি. শাহীন।

তুচ্ছ ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় এ ধরণের “রায়ট” বা দাঙ্গা “টিপিক্যাল” বলেও উল্লেখ করছিলেন মি. শাহীন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১১৬টি বিটের কর্মরত পুলিশ এবং চলমান লকডাউন উপলক্ষ্যে যে চল্লিশটি চেকপোস্ট ও টহলপার্টি আছে, এরা সবাই রবিবার ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোতায়েন থাকবে খেলাকে ঘিরে কোন সহিংসতা যাতে না হয় তা নিশ্চিত করতে।

সব মিলিয়ে পুলিশের হাজার খানেক সদস্য মোতায়েন থাকবে বলে জানান মি. শাহীন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব