কচুয়ায় অবৈধ জাল ও বেল দিয়ে অবাধে পোনা মাছ নিধন

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জুলাই ৮, ২০২১ | ৮:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন খাল-বিলে বর্ষার পানি প্রবেশের পর থেকেই মাছ শিকারের ধুম পড়ে গেছে। খাল-বিলে পানি প্রবেশের পথেই ছোট ছোট বেল,বেড় ও সুতি জাল দিয়ে ডিমওয়ালা মা মাছ নিধন করা হয়েছে।
নিষিদ্ধ কারেন্ট জাল, বাদাই জাল, বেল ও বেড় সহ নানা উপকরণ দিয়ে অবাধে চলছে মা ও পোনা মাছ নিধন। হাট-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধভাবে ধরা এসব দেশীয় প্রজাতির ছোট মাছ।

উপজেলার গুগড়ার বিল, জলা তেতৈয়া,বায়েক,সাচারসহ বিভিন্ন বিলসহ উন্মুক্ত জলাশয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি দিয়ে তৈরি নেট জাল, বেড় জাল, বাদাই জালসহ নানা উপকরণ দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধনে মেতে ওঠেছে এক শ্রেণির অসাধু মৎস্য শিকারি। করোনাকালীন অলস সময় কাজে লাগিয়ে নানা শ্রেণি-পেশার মানুষের মাছ শিকারের প্রবণতা আরও বেড়েছে।

স্থানীয় এলাকাবাসীরা বলেন, কচুয়া সহ বিভিন্ন বাজারে গ্রাম থেকে নানান প্রজাতির মা ও পোনা মাছ ধরে নিয়ে আসা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে এক সময় অনেক প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে।

বিজ্ঞাপন

কচুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান বলেন, মা মাছ ও পোনা মাছ নিধন এটা সম্পূর্ন বেআইনী। কিছু অসাধু লোক বেল,কারেন্ট জাল সহ বিভিন্ন উপকরণ দিয়ে পোনা মাছ গুলো নিধন করছে বলে আমাদের কাছে খবর আসছে। মা মাছ ও পোনা মাছ নিধন রোধ,উচ্ছেদ অভিযান এবং সবাইকে সচেতন করতে অভিযান শুরু হয়েছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা