পপুলার বিডিনিউজে সংবাদ প্রকাশের পর অবৈধ ড্রেজারে বালু উত্তোলন বন্ধ

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ জুলাই ১, ২০২১ | ৭:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা উত্তর বিলে সৌদি প্রবাস ফেরত মো. আব্দুল হক নামের এক ব্যক্তি স্থানীয় প্রশাসনের অনুমতি না নিয়ে নিজ ভূমিতে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে রমরমা বালু বিক্রির ঘটনায় পপুলার বিডিনিউজে সংবাদ প্রকাশের পর তা বন্ধ করে দিয়েছে ইউনিয়ন ভূমি অফিস।

২৯ জুন মঙ্গলবার পপুলার বিডিনিউজে কচুয়ায় প্রবাসি বিরুদ্ধে অবৈধ ড্রেজারে বালু বিক্রির অভিযোগ এ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন ভূমি অফিস।

বিজ্ঞাপন

৩০ জুন বুধবার কাদলা ইউনিয়ন (গুলবাহার) ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন সরেজমিনে গিয়ে ওই বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেন এবং বেশকিছু সরঞ্জামাদি জব্দ করেন।

এদিকে কচুয়ার মনপুরা গ্রামের প্রবাসী আব্দুল হকের অবৈধ বালু বিক্রির ব্যবসা বন্ধ করে দেয়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও স্থানীয় সাংবাদিকদের ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা