
হাজীগঞ্জ বাজারে শেষ বিকালে মহিলাদের উপচে পড়া ভিড়


হাজীগঞ্জ উপজেলায় সরকারের ঘোষিত লকডাউনের আজ তৃতীয় দিন চলছে। দিনশেষে হাজীগঞ্জ বাজারে লক্ষ্য করা গেল জনতার স্রোত। বুধবার ১জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খাঁন মজলিশ এর নির্দেশে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগন মাস্ক বিহীন পথচারীদের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করতে দেখাগেছে।
এছাড়াও চাঁদপুর জেলার পুলিশ সুপার মিলন মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় সরকার ঘোষিত সীমিত পরিসরে লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্হানে মাঠে ছিলেন জেলা পুলিশ।


অন্যদিকে এক সপ্তাহের লকডাউনের খাবার মজুদ করার লক্ষ্যে, হাজীগঞ্জ বাজারে ভিড় জমিয়েছে সাধারণ মানুষ ও অসংখ্য মহিলা। তাছাড়াও লক্ষ্য করা যায় রাস্তায় যানবাহনের তীব্র যানজট। হাজীগঞ্জে নতুন করে করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ১০ জন, এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪৯জনে। হাজীগঞ্জ উপজেলায় মোট মৃত্যুর সংখ্যা ২১জন।
চাঁদপুর জেলায় নতুন করে ৪২জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪৪০জন। করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২৬জনে। আজ করোনায় আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২৪জন, হাজীগঞ্জে ১০জন, ফরিদগঞ্জের ৩জন, হাইমচরে ৩জন, কচুয়া ২জন। চাঁদপুর জেলা করোনার উচ্চ ঝুঁকিপূর্ণ জেলার অন্তর্ভুক্ত। জেলায় আক্রান্তের হার ৪৭%। বিশেষজ্ঞরা মনে করেন এর প্রধান কারণ হলো চাঁদপুর জেলার সাথে নৌ, সড়ক রেল যোগা-যোগ রয়েছে তাই এ জেলায় ঝুঁকিপূর্ণ জেলার মধ্যে অন্যতম।



























