কচুয়ার উত্তর শিবপুর-আলীয়ারা বাজারের রাস্তাটির বেহাল দশা

Default User
 শান্তুু ধর ,কচুয়া
আপডেটঃ জুন ২৪, ২০২১ | ৬:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার পশ্চিম সীমান্তবর্তী বিতারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার উত্তর শিবপুর মোর থেকে-আলীয়ারা রাজবাড়ী বাজার পর্যন্ত এক কিলোমিটার সড়কের বেহাল দশা।
এক যুগ ধরে সড়কটি সংস্কার না হওয়ায় পুরো সড়কে বড় বড় গর্ত হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে হাটু পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পরে। এতে করে দূর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী,চালক,পথচারী ও এলাকাবাসীর।

ইউপি সদস্য সাদেক পাটোয়ারী, উত্তর শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল বণিক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আঃ রশিদসহ ভুক্তভোগী এলাকাবাসী জানান,উত্তর শিবপুর-আলীয়ারার এ সড়কটি কচুয়া ও মতলব উপজেলার শিমান্তবর্তী জনগুরুত্বপূর্ন একটি সড়ক।

বিকল্প রাস্তা না থাকায় এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকা,মতলব,চাঁদপুর,গৌরিপুর, দাউদকান্দি,কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চলে ও বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরা যাতায়াত করে।
কিন্তু রাস্তাটি বিকল্প অন্য কোন পথ না থাকায় জীবনের ঝুকি নিয়ে বিভিন্ন মালবাহী গাড়ি নিয়ে চরম ভোগান্তিতে প্রতিনিয়ত পড়তে হচ্ছে সাধারন মানুষকে।

বিজ্ঞাপন

রাস্তাটি দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খাঁন আলমগীর এমপিসহ উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা