মজা করে ৩৩৩ ফোন, মেয়র দিলেন ৫০০ টাকা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২২, ২০২১ | ১:৪৫
Link Copied Successfully!
মেয়র আসম মাহবুব-উল আলম লিপন

কোনো অনুদানের প্রয়োজন ছিল না। তারপরও মজা করে ৩৩৩ নম্বরে দিয়েছিলেন ফোন। তবে নিরাশ করেননি পৌর মেয়র। তার হাতে তুলে দিয়েছেন ৫০০ টাকার অনুদান। এমন ঘটনা ঘটেছে হাজীগঞ্জ পৌরসভায়।

পৌরসভার ৯নং ওয়ার্ডে ফোন করা ওই নারীর নাম মায়া আক্তার। ২১ জুন সোমবার হাজীগঞ্জ পৌরসভায় এসে পৌর মেয়র আ স ম মাহবুব-উল-আলম লিপনের হাত থেকে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ ৫০০ টাকা নগদ অর্থ গ্রহণ করেন তিনি।

মায়া আক্তার বলেন, ‘আসলে আমার এই অনুদানের কোনো প্রয়োজন ছিল না। আমি মজা করেই গত বৃহস্পতিবার ৩৩৩ নম্বরে ফোন করে বলি সমস্যায় আছি, সহযোগিতা লাগবে। তার কিছুক্ষণ পরই পৌরসভা থেকে আমাকে ফোন করে ডেকে পাঠায়। তারই পরিপ্রেক্ষিতে মেয়রের কাছ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ টাকা গ্রহণ করি।’

বিজ্ঞাপন

শুধু মায়া আক্তার নন, একই দিন ৩৩৩-এ ফোন করা একই ওয়ার্ডের আরও চারজনকে প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে তাদের হাতে ৫০০ টাকা করে তুলে দেন মেয়র।

হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল-আলম লিপন বলেন, ৩৩৩ নম্বরে অনুদানের জন্য ফোন দিয়ে সাহায্য চাওয়া সবাইকে প্রধানমন্ত্রীর অনুদান দিয়ে সহযোগিতা করা হয়েছে। এটা চলমান থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা