চতুর্থ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ, ৩ কিশোর আটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২০, ২০২১ | ৬:২৩
Link Copied Successfully!

মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্ধা এলাকায় পরপর দুই দিন এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার ৩ দিন পর তিন কিশোরকে আটক করেছে র‌্যাব।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্ধা এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের সবার বাড়ি একই এলাকায়।

র‌্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি অনু মং জানান, গণধর্ষণের শিকার ভিকটিম ৪র্থ শ্রেণির ছাত্রী। সে গত ১৭ জুন বিকালের দিকে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় এলাকার মান্নানের পোলট্রি ফার্মে জোরপূর্বক নিয়ে গণধর্ষণ করে।

বিজ্ঞাপন

পরের দিন ১৮ জুন দুপুর ১টার দিকে ওই এলাকার সোহরাব হোসেনের ছেলে আমিনুল ইসলাম (১৫) ওই শিক্ষার্থীকে আবারো ধর্ষণ করে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে- ধর্ষণের ঘটনাটি জানাজানির পর স্থানীয়ভাবে আপস-মীমাংসা করার চেষ্টা করে ধর্ষকদের পরিবার। কিন্তু শেষ রফা হয়নি। তাদের কাছে অভিযোগ করার পর ওই তিন ধর্ষককে আটক করা হয়।

সূত্র:যুগান্তর
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা