মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্ধা এলাকায় পরপর দুই দিন এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার ৩ দিন পর তিন কিশোরকে আটক করেছে র্যাব।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার শানবান্ধা এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের সবার বাড়ি একই এলাকায়।
র্যাব-৪ এর মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার এএসপি অনু মং জানান, গণধর্ষণের শিকার ভিকটিম ৪র্থ শ্রেণির ছাত্রী। সে গত ১৭ জুন বিকালের দিকে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাচ্ছিল। এ সময় এলাকার মান্নানের পোলট্রি ফার্মে জোরপূর্বক নিয়ে গণধর্ষণ করে।
পরের দিন ১৮ জুন দুপুর ১টার দিকে ওই এলাকার সোহরাব হোসেনের ছেলে আমিনুল ইসলাম (১৫) ওই শিক্ষার্থীকে আবারো ধর্ষণ করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে- ধর্ষণের ঘটনাটি জানাজানির পর স্থানীয়ভাবে আপস-মীমাংসা করার চেষ্টা করে ধর্ষকদের পরিবার। কিন্তু শেষ রফা হয়নি। তাদের কাছে অভিযোগ করার পর ওই তিন ধর্ষককে আটক করা হয়।
সূত্র:যুগান্তর
H/N