
বিমানের সৌদিগামী ফ্লাইট চালু
Link Copied Successfully!


টানা ৯ দিন স্থগিত থাকার পরে সৌদি আরবে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।
বিমানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌদি আরবের উদ্দেশ্যে আজ শনিবার তিনটি ফ্লাইট ছেড়ে যাবে। বিকাল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের দাম্মামের উদ্দেশে একটি ফ্লাইটটি ছেড়ে গেছে। সন্ধ্যা সোয়া ৬টায় জেদ্দার উদ্দেশে দ্বিতীয় ফ্লাইট এবং আজ রাত ৩টা ২০ মিনিটে রিয়াদের উদ্দেশে বিমানের তৃতীয় ফ্লাইট ছেড়ে যাবে।
এর আগে ২৯ মে থেকে সৌদিগামী সব ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


সূত্র:যুগান্তর
H/N


























