ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেল যুবক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২৭, ২০২১ | ৪:১১
Link Copied Successfully!

হাজীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেছে আবদুল করিম (২০) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় টোড়াগড়- বড়কুল সেতুর কাছে ডাকাতীয়া নদীতে । তাকে উদ্ধার করতে এলাকাবাসী ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিস চেস্টা অব্যাহত রেখেছে। বিকাল সাড়ে তিনটায় এ এরিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবককে সন্ধান পাওয়া যায়নি ।

স্থানীয়দের ধারণী প্রচুর স্রোতের কারণে সে নদীতে তলিয়ে গেছে। তাই তাকে খঁজে পাওয়া যাচ্ছেনা। সে হাজীগঞ্জ পৌরসভার টোড়াগড় গ্রামের দক্ষিন ফকির বাড়ির দাইমুদ্দিনের ছেলে। তার একটি কন্যা সন্তান রয়েছে।

নিখোঁজ করিমের বোন আয়রিন আক্তার মিতু জানান, বেলা ২ টার দিকে সে বন্ধুদের সাথে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে পানিতে ডুব দিয়ে সে আর উঠতে পারেনি। পরে সাথে থাকা শিশুরা বাড়িতে এসে খবর দেয়। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধারেরে চেস্টা করছে।

বিজ্ঞাপন

ঘটনাস্থল থেকে স্থানিয় বাসিন্দা কবির হোসেন জানিয়েছেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী নিখোঁজ আ: আবদুল করিমের মৃত দেহ উদ্ধারে চেস্টা অব্যাহত রেখেছে। ডুবুরি আনতে চাঁদপুরে খবর দেয়া হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা