
রাজশাহী মেডিকেলে একদিনেই ১০ করোনা রোগীর মৃত্যু
Link Copied Successfully!


রাজশাহী অঞ্চলে বিধ্বংসী রূপ নিয়েছে অতিমহামারি করোনা।
রোববার বিকাল থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ১০ জন। তারা সবাই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদের মধ্যে আইসিইউতে চারজন, ১৬নং ওয়ার্ডে তিনজন, ২৯নং ওয়ার্ডে একজন, ২২নং ওয়ার্ডে দুজন মারা গেছেন। মৃতদের অধিকাংশই চাঁপাইনবাবঞ্জ জেলার বাসিন্দা।


সূত্র: যুগান্তর
H/N



























