POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজশাহী মেডিকেলে একদিনেই ১০ করোনা রোগীর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২৪, ২০২১ | সময়: ১১:৫৩ পূর্বাহ্ণ

রাজশাহী অঞ্চলে বিধ্বংসী রূপ নিয়েছে অতিমহামারি করোনা।

রোববার বিকাল থেকে সোমবার বেলা ১১টা পর্যন্ত  শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছে ১০ জন। তারা সবাই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদের মধ্যে আইসিইউতে চারজন, ১৬নং ওয়ার্ডে তিনজন, ২৯নং ওয়ার্ডে একজন, ২২নং ওয়ার্ডে দুজন মারা গেছেন। মৃতদের অধিকাংশই চাঁপাইনবাবঞ্জ জেলার বাসিন্দা।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন