
টেকনাফ উপজেলায় ১০ দিনের বিশেষ লকডাউন
Link Copied Successfully!


করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ থেকে ১০ দিনের কঠোর ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী জানান, ‘কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে আজ ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন দেওয়া হয়েছে। এ সময় জরুরি সেবা ছাড়া উপজেলায় কোনো ব্যক্তি অথবা যানবাহন প্রবেশ করবে না এবং কেউ বাইরে যাবে না। কঠোরভাবে এ লকডাউন পালন করা হবে।
সূত্র: যুগান্তর


H/N



























