POPULAR BD NEWS
Popular BD News Logo

টেকনাফ উপজেলায় ১০ দিনের বিশেষ লকডাউন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ২১, ২০২১ | সময়: ১:৪৯ অপরাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় কক্সবাজারের টেকনাফ উপজেলায় আজ থেকে ১০ দিনের কঠোর ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ চৌধুরী জানান, ‘কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে আজ ২১ মে থেকে ৩০ মে পর্যন্ত লকডাউন দেওয়া  হয়েছে। এ সময় জরুরি সেবা ছাড়া উপজেলায় কোনো ব্যক্তি অথবা যানবাহন প্রবেশ করবে না এবং কেউ বাইরে যাবে না। কঠোরভাবে এ লকডাউন পালন করা হবে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন