
বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় রাসেলের পানির ফিল্ডারে তালা
Link Copied Successfully!


হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডস্থ রাসেলের পানির ফিল্ডারের কারখানায় বিএসটিআই এর অভিযান পরিচালিত হয়।
বুধবার বিকালে হাজীগঞ্জ বাজারস্হ ডিগ্রি কলেজ রোডে অবস্থিত রাসেল পানির ফিল্ডার পাম্পে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মোমেনা খাতুনের নেতৃত্বে বিএসটিআইয়ের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন।
ওইসময় পানির ফিল্ডার কারখানার কর্তৃপক্ষ না থাকায় দুই কর্মচারীকে নিয়ে যায় পুলিশ এবং তালাবদ্ধ করে দেয় কারখানাটি। পানির ফিল্ডার কারখানার কর্তৃপক্ষসহ প্রয়োজনী কাগজপত্র দেখে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার।




























