ভারতে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘তওকতে’

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ মে ১৭, ২০২১ | ৩:৩৫
Link Copied Successfully!

আবহাওয়া বিজ্ঞানীদের মতে, আজ রবিবার রাতেই ঘূর্ণিঝড় ‘তওকতে’ আরও ভয়াবহ আকার ধারণ করবে। এরপর গুজরাট উপকূলে ১৮ মে সকালে আছড়ে পড়তে পারে। ঐদিন দুপুরে বা সন্ধ্যায় গুজরাট উপকূলের পোরবন্দর এবং নালিয়া উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।

এদিকে, ভারতের গুজরাট উপকূলে আছড়ে পড়ার আগেই প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে আরব সাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় ‘তওকতে।’ ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের শক্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় এটি আরব সাগরের পূর্ব-মধ্য উপকূলে ছিল। সে সময় দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম মুম্বাই থেকে ৫৯০ কিলোমিটার এবং গুজরাটের বেরাবলের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকা থেকে ৮২০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছিল। তবে প্রতি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিতে উত্তরের দিকে এগোচ্ছে ‘তওকতে।’
ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই গুজরাত উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির একাধিক রাজ্যে নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সমুদ্রবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট।

বিজ্ঞাপন

সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, তওকতের কারণে শুক্রবারই লাল পতাকা জারি করা হয়েছে কেরালার পাঁচ জেলায়। গুজরাট উপকূলে আছড়ে পড়তে চলা তওকতের প্রভাবে মুম্বাই এবং গোয়াতেও ভালো প্রভাব পড়বে। পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) ৫৩টি দলকে তৈরি রাখা হয়েছে। এর মধ্যে ২৪টি দলকে উপকূলীয় এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলোকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনগুলোকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সূত্র: আনন্দবাজারের

M/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০