হাজীগঞ্জের ভাটরায় এক ভূমিদস্যুর বিরুদ্ধে শত মানুষের ক্ষোভ ও মানববন্ধন

Default User
মনিরুজ্জামান বাবলু
আপডেটঃ মে ১৬, ২০২১ | ১০:২৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের ভাটরা গ্রামের আনোয়ার হোসেন আনু নামের এক ভূমিদস্যুর বিরুদ্ধে শতাধিক মানুষের ক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার বিকালে ভাটরা গ্রামের ভাটরা দক্ষিণ পাড়া দাস বাড়ি ব্রীজ সংলগ্ন ভাটরা-রামপুর বাজার রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেন আনু ওই গ্রামের মোল্লা বাড়ির মৃত আব্দুল গনির ছেলে।

বাদ আছর মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত মানববন্ধনে একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, আনোয়ার হোসেন আনুর দৃস্টান্তমূলক শাস্তি এবং দখলকৃত সম্পত্তি তার কাছ থেকে ফিরিয়ে আনতে সবাই ঐক্য হয়েছে।

হুইল চেয়ারে করে মানববন্ধনে এসে শারিরিক প্রতিবন্ধী আব্দুর রহিম বলেন, তার ৩৬ শতাংশ সম্পত্তি আনোয়ার হোসেন আনু জোরপূর্বক দখল করে আছে। সম্পত্তির কাছে যেতে পারিনা, সে তাদেরকে মারধর করতে তেড়ে আসে এবং হত্যার হুমকি দেয়। তার স্ত্রী শামছুন নাহার বলেন, তারা গরিব মানুষ, তার সাথে লড়াই করার সামর্থ নেই।

বিজ্ঞাপন

সৈয়দের নেছা জানান, ‘ওয়ারিশসূত্রে আমাদের ১৮ গন্ডা (১০৮ শতক) সম্পদ আনোয়ার হোসেন আনু দখল করে আছে। তার ভয়ে আমরা কেউ সম্পত্তির কাছে যেতে পারিনা। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা নিরিহ মানুষ। তার সাথে হাত ধরার সামর্থ আমাদের নেই।’

এক মসজিদের ইমাম মাওলানা আবুল বাসার বলেন, ‘আমার এক দাগে ৩৫ শতাংশ ভূমি রয়েছে। এর মধ্যে আনোয়ার হোসেন আনু ১৭ শতংাশ দাবি করে বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করে আসছে। তিনি এর প্রতিকার চেয়ে আনোয়ার হোসেন আনু শাস্তি দাবি জানান।’

লিটন জানান, ‘তার ১৭ শতাংশের ভূমির মধ্যে ভুয়া লোকের মাধ্যমে ৬ শতাংশ ভূমি রেজিস্ট্রি করে দখলে নেয় আনোয়ার হোসেন আনু। তিনি বলেন, এছাড়াও আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে সে। তিনি তার সম্পদ ফেরত চান এবং আনুর শাস্তি দাবি করেন।’

বিজ্ঞাপন

আব্দুস সাত্তার জানান, ‘তার ১৫ শতক সম্পত্তি জোরপূর্বক দখলে নেয় আনোয়ার হোসেন আনু। তিনি বাধা দিলে তাকে মারধর করে।’

সাইফুল ইসলাম জানান, আমার ক্রয়কৃত সম্পত্তির মধ্যে আনোয়ার হোসেন আনু ৬ শতাংশ দাবি করে আসছে। সে আমাকে স্থাপনা (বসতঘর) নির্মাণ কাজে বাধা দেয় এবং আমাকে মারধরসহ হত্যা ও গুম করার হুমকি দেয়। তার বাধার কারনে আমার দালান নির্মাণ কাজ বন্ধ রয়েছে।

বাচ্ছু মিয়া জানান, ভূমিদস্যু আনোয়ার হোসেন তার আড়াই শতাংশ ভূমি জোরপূর্বক দখলে নেয়। তিনি বাধা দিলে তাকে মারধরসহ হত্যার হুমকি দেয়। একই অভিযোগ করেন আবু বকর নামের অপর এক ভুক্তভোগি। তিনি বলেন, তার ২ শতাংশ ভূমি আনোয়ার হোসেন আনু জোরপূর্বক দখলে নিয়েছে।

আব্দুল হাই জানান, তার দখলকৃত সম্পত্তির মধ্যে সম্প্রতি সময়ে আনোয়ার হোসেন আনুর এক শতাংশ সম্পত্তি রয়েছে বলে দাবি করে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে এবং সেই সম্পত্তি জোরপূর্বক সম্পত্তি দখলের চেষ্টা করেছে বলে তিনি অভিযোগ করেন।

মাসুদ আলম জানান, তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আনোয়ার হোসেন আনু। তিনি এই টাকা না দেওয়ায় বর্তমানে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

মানববন্ধনে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল প্রধানীয়া বলেন, তারা চান এসব ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু সমাধান করা হোক। তা না হলে, যে কোন সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির আশংকা করেন তিনি।

এ দিকে সকল অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন আনু বলেন, আমাদের মোল্লা বাড়ি, সাইফুল ডাক্তার বাড়ি ও ইব্রাহিম হাফেজ বাড়িসহ আশ-পাশের এলাকায় প্রায় ৪ একর সম্পত্তি রয়েছে। সবগুলো সম্পত্তিই আমার বাবা মৃত আব্দুল গণি মালিক। বাবার অবর্তমানে ওয়ারিশসূত্রে আমরা তিন ভাই এসব সম্পত্তির মালিক।

তিনি বলেন, উল্লেখিত এই সম্পত্তির মধ্যে বেশ কিছু সম্পত্তি বেহাত রয়েছে। এছাড়াও আমাদের সম্পত্তির সাথে বাড়ির লোকজন ও পাড়া-প্রতিবেশীর সীমানা রয়েছে। তাই আমাদের সম্পত্তি নির্ধারণ করতে গেলে তারা (এলাকাবাসী) আমাদের উপর চড়াও হয় এবং উল্টো আমাদের বিরুদ্ধে অভিযোগ দেয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা