
হাজীগঞ্জ সদর ইউনিয়নে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ প্রদান করলেন সুমন
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নে অসহায়দের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ প্রদান করলেন ইউছুফ প্রধানীয়া সুমন।
তিনি রমজান মাসে এলাকায় অসহায় পরিবারের পাশে নিরবে অনুদান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে লুঙ্গি, শাড়ী, পাঞ্জাবী ও নগদ অর্থ প্রদান করেছেন।
এছাড়া সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের ঈদ উপহার সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে।


উল্লেখ, ইউছুফ প্রধানীয়া সুমন হাজীগঞ্জ উপজেলার ৫ নং সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে কাজ করে আসছেন।


























