হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে ১৫ গ্রামে ঈদুল ফিতর পালিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৩, ২০২১ | ১০:১৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলায় সাদ্রা দরবার শরীফের অনুসারীরা আজ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে।

এই দুই উপজেলার হাজীগঞ্জ উপজেলার পাঁচটি ও ফরিদগঞ্জ উপজেলার দশটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে সাদ্রা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা আরিফ চৌধুরী।

বিজ্ঞাপন

ওই সময় তিনি জানান, চাঁদ দেখে তারা প্রতি বছরের ন্যায় এবারও একদিন আগে ঈদ পালন করেছে। তবে যারা দুই দিন আগে ঈদ করেছে। তারা ভুল তথ্যের মধ্যে দিয়ে ঈদ পালন করেছে। আর সেই সংখ্যা খুবই কম। তার দেয়া তথ্যমতে বুধবার হাজীগঞ্জ উপজেলার শমেশপুর ও সাদ্রা এলাকার দু’টি গ্রামে ঈদের নামাজ আদায় করা হয়।

তিনি আরো জানান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, শমেষপুর, প্রতাপপুর, বলাখাল, অলিপুর এবং ফরিদগঞ্জ উপজেলার সুরাঙ্গচাইল, বাসারা, উভারামপুর, উটতলী, বাছপাড়া, কাইতাড়া, নুরপুর, সাচন মেঘ, ভূলাচোঁ, বদরপুর, আইটপাড়া গ্রামে বৃহস্পতিবার ঈদের জামাত আদায় করা হয়।

উল্লেখ, ১৯২৮ সাল থেকে সাদ্রা পীর মাওলানা ইসহাক সাহেবের নেতৃত্বে প্রতি বছর সৌদিআরবের সাথে মিল রেখে ধর্মীয় উৎসব পালন করে আসছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা