কচুয়ায় প্রাণের টানে রক্তদানের উদ্যোগে ইফতার মাহফিল

Default User
শান্ত ধর, কচুয়া
আপডেটঃ মে ১১, ২০২১ | ৮:০২
Link Copied Successfully!

কচুয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ও মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা “প্রাণের টানে রক্তদানে’র উদ্যোগে ইফতার মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারী।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রায়হানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি অধ্যক্ষ মাওলানা এ.কে.এম রুহুল আমিন রুশদি।

বিশেষ অতিথির মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, শিক্ষানবিশ আইনজীবি মো. জাহাঙ্গীর আলম ও বশির উল্লাহ প্রমুখ।
এসময় শামসুল হক পাটোয়ারী, মাওলানা ওমর ফারুক, আব্দুল জলিল ফরাজী, ব্যবসায়ী নুরুল ইসলাম ফরাজী, বিল্লাল হোসেন পাটোয়ারী, কবির হোসেন পাটোয়ারী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, প্রচার সম্পাদক সালাউদ্দিন কাদের, ক্রীড়া সম্পাদক তৌহিদ সজিব ও আরিফ হোসেন, দপ্তর সম্পাদক আবু রায়হান, কার্যনির্বাহী সদস্য পাটোয়ারী, সাদ্দাম পাটোয়ারী, সদস্য মাসুম বিল্লাহসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা, দেশ জাতির মুক্তি কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন, মেঘদাইর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোস্তফা কামাল।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা