করোনা রোগীদের জন্য ফ্রি এম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করলো হাজীগঞ্জ উপজেলা যুবলীগ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ৩, ২০২১ | ১১:২২
Link Copied Successfully!

করোনাকালে হাজীগঞ্জ উপজেলায় গরীব ও অসহায় রোগীদের জন্য ফ্রী এম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন উপজেলা যুবলীগ।
রোববার বিকালে হাজীগঞ্জ বিশ্বরোড সংলগ্নে এমন মানবিক কাজের উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল।

চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বীরউত্তমের নির্দেশনায়
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের তত্বাবধানে সম্প্রতি কৃষকের ধান কাটা ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ইফতার আয়োজনে করে আসছে এই যুবলীগ। তারই ধারাবাহিকতায় মানবিক সেবায় হাজীগঞ্জ উপজেলায় দুঃস্থ অসহায়দের জন্য এম্বুলেন্স সার্ভিস এর ব্যবস্থা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল।
যোগাযোগের জন্য তিনটি হটলাইন রেখেছে যুবলীগ।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য নাজমুল আহসান নয়ন, নজরুল ইসলাম নজু, জাহিদুল ইসলাম রাশেদ,বাদল, ২ নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনি, ৪নং কালোচোঁ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল চন্দ্র শীল,১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুল হক বাবলু, যুগ্ন আহবায়ক আবুল বাশার, ৯ নং গন্ধব্যপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ৫ নং সদর ইউনিয়নের সভাপতি ফারুক খান, ৭নং বড়কুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মেহেদী হাসান জুয়েল, মহিন উদ্দিন মঞ্জু, যুবলীগ নেতা শামীম, তাপস সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা