নির্মাণের একদিন পর দেবে গেলো তিন লাখ টাকার ঘাটলা!

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২১ | ৫:২২
Link Copied Successfully!

জেলা পরিষদের অর্থায়নে নির্মিত নিম্নমানের ঘাটলা নির্মাণের একদিন পর দেবে গেলো। ঘটনাটি

হাজীগঞ্জ পৌর ২নং ওয়ার্ড ধেররা বড় দাস বাড়ী নদী পাড় সংলগ্ন।

জেলা পরিষদের ৩লক্ষ টাকা অর্থায়নে নির্মিত সার্বজনীন ঘাটলা যে কোন সময় ধসে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

মঙ্গলবার সার্বজনীন ঘাটলাটি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে তৈরি করা হয়।

বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শতাধিক মানুষের ধর্মীয় স্থান শ্রীশ্রী রক্ষা কালী মন্দির। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে ডাকাতিয়া নদী। সেখানেই জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয়েছে ঘাটলাটি। নির্মানের একদিনের মধ্যেই ফাটল দেখা দিয়েছে এবং দেবে গিয়ে নির্মাণসামগ্রী উঠে যাচ্ছে।

স্হানীয় বাসিন্দা, বংশী চন্দ্র দাস, রণজিৎ চন্দ্র দাস,পবিত্র চন্দ্র দাস, গোপাল চন্দ্র দাস জানান, প্রতি বছর হাজারো মানুষের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গনে নদীতে স্লান করার জন্য। আর এখানে একটি ঘাটলা করার দাবী ছিলো আমাদের। আমাদের দাবীর মুখে মঙ্গলবার ঘাটলাটি নির্মাণ না কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ধসে পড়ার মত অবস্থায় রয়েছে।

বিজ্ঞাপন

স্হানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন
এবং পুনরায় সঠিক ভাবে যেনো ঘাটলাটি নির্মাণ করা দাবী জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা