কৃষকের ধান কেটে দিলেন হাজীগঞ্জ উপজেলা যুবলীগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৫, ২০২১ | ৮:৪০
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের দুই কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো হাজীগঞ্জ উপজেলা যুবলীগ।

রোববার সকাল থেকে ইউনিয়নের দুই কৃষকের প্রায় ৪৮ শতাংশ সম্পত্তির ইরি-বোরো মৌসুমে পাকা ধান কেটে দেয় যুবলীগ নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল এর নেতৃত্বে ধান কাটা উৎসবে অংশ নেয় উপজেলা যুবলীগ ও সদর ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

ধান কেটে ধান কেটে দেয়ায় খুশি হয়ে কৃষকেরা ধন্যবাদ জানিয়ে পপুলার বিডিনিউজকে বলেন, আমাদের ২০ জন শ্রমিককের সাশ্রয় হয়েছে।

দলীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে এই কৃষকের ধান কাটা উৎসবে অংশ নেয়া প্রসঙ্গ তুলে ধরেন সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউছুফ প্রধানীয়া সুমন।

বিজ্ঞাপন

ধান কাটা উৎসবের যুবলীগের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য শাহিন, মনির হোসেন, সিরাজুল ইসলাম রাসেল, শরিফ গাজী, শরীফ প্রধানিয়া।

এছাড়া সদর ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক খান, ২নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি গোলাম হোসেন, ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল পাটোয়ারী, মহিন হাওলাদার, ডাক্তার সুমন, মেহেদী হাসান মিরাজ, কাজী রুবেল, নসু প্রধানীয়াসহ আরো অনেকে।

গতবছরও হাজীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃত্বে হাজিগঞ্জ উপজেলার বিভিন্ন অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয় এই যুবলীগ নেতৃবৃন্দ। চলতি মৌসুমেও অসহায় কৃষকদের উপজেলার বিভিন্নস্থানে ধান কাটা উৎসবে অংশ নিবে বলে জানান যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা