কচুয়ায় মর্ডাণ ফার্মাসিটিক্যালস এমআর কবির হামলার শিকার

Default User
কচুয়া সংবাদদাতা
আপডেটঃ এপ্রিল ২২, ২০২১ | ১১:২২
Link Copied Successfully!

কচুয়া উপজেলার সফিবাদ গ্রামের অধিবাসী হাজীগঞ্জে কর্মরত মর্ডাণ ফার্মাসিটিক্যালসের এম.আর কবির হোসেনের মোটরসাইকেল আটকিয়ে তাকে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের মৃত. শেয়ার আলীর ছেলে হাকিম (২০),ইব্রাহিম (২৫) মৃত. মোবারক হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৪),মৃত. হাসান আলীর ছেলে মিজানুর রহমান (৪০),আব্দুল মুনাফের ছেলে আবুল বাসার বাসু (৪০),আব্দুর রবের ছেলে আব্দুল বারেক (৫২) এর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এঘটনায় হামলার শিকার ক্ষতিগ্রস্থ কবির হোসেন বাদী হয়ে সোমবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার কচুয়া থানার এএসআই মো. এনামুল সিদ্দিকী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাদীর লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকা সূত্রে জানা গেছে, বাদী কবির হোসেন পেশাগত কাজে তার নিজ বাড়ি কচুয়ার সফিবাদ থেকে সোমবার দুপুরে মোটরসাইকেল যোগে হাজীগঞ্জ যাওয়ার সময় সফিবাদ পশ্চিম পাড়া মবিন মাষ্টারের বাড়ির সামনে পৌছলে বখাটে হাকিমের নেতৃত্বে ৮/১০জন উশৃঙ্খল যুবক তার মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে তাকে টানা হেচড়া করে মাটিতে ফেলে দেয়। এক পর্যায়ে হামলা চালিয়ে হামলাকারীরা তার সাথে থাকা কোম্পানির নগদ ৭৫ হাজার টাকা,একটি স্যামসাং মোবাইল ও মূল্যবান ঘড়ি ছিনিয়ে নিয়ে যায় এবং তার মোটরসাইকেল ব্যাপক ভাংচুর করে তান্ডব চালায়।
এসময় কবির হোসেনের পরিবারের লোকজন এসে বাধা দিলে শামীম,নাছির,নাজমুল,ফুহাদ,জোবায়েদসহ তাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি-ধমকি প্রদর্শন ও মারধর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাদী কবির হোসেনের সাথে উল্লেখিত বিবাদীদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো এর জের ধরে ঘটনার দিন কবির হোসেনকে একা পেয়ে মারধর ও হামলা করে প্রতিপক্ষরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা