হাজীগঞ্জ নির্বাহী কর্মকর্তার সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২০, ২০২১ | ৩:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার হাজীগঞ্জ প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার অডিটরিয়ামে সাংবাদকর্মীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

হাজীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মহিউদ্দিন আল আজাদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চলানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও আমার কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ কামাল হোসেন, সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম ও পরবর্তি মেয়াদের সভাপতি গাজী সালাহউদ্দিন, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন,  সহ-সাধারন সম্পাদক মনসুর আহমেদ বিপ্লব প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, প্রতিষ্ঠাতা সদস্য হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন হীরা, সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সি, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, অর্থ বিষয়ক সম্পাদক পাপ্পু মাহমুদ, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সুজন দাস, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গাজী মহিন উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনজুর আলম পাটোয়ারী, সম্মানিত সদস্য এস এম চিশতী, মোঃ মেহেদী হাসান, হাবিব উল্লাহ, রেজাউল ইসলাম নয়ন, আরো স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, সকলে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে হাজীগঞ্জ উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাজীগঞ্জ উপজেলা হবে বাল্যবিবাহ ও জঙ্গীবাদ মুক্ত একটি মডেল উপজেলা। চাঁদপুর জেলার মধ্যে হাজীগঞ্জ উপজেলাটি ব্যবসায়ীকভাবে সমৃদ্ধ। মাননীয় সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপি একজন ও সৎ ও কর্মঠ মানুষ। আমরা তাঁর নেতৃত্বে উপজেলার উন্নয়নে সমন্বয়ভাবে এক যোগে কাজ করবো। তিনি উপজেলার উন্নয়নে সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর  রশিদ বলেন, আমি মানব কল্যাণের জন্য কাজ করছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন। মাদক ও সন্ত্রাস মুক্ত একটি আদর্শ হাজীগঞ্জ উপজেলা গঠণে আমরা সবাই সংবাদকর্মীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। তিনি বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আপনারা হাজীগঞ্জ উপজেলাকে বাংলাদেশের মানচিত্রে উঁচু করে তুলবেন বলে আমার বিশ্বাস।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা