
কবরীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি ছেলে
Link Copied Successfully!


অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুর দুদিন পর করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছেলে শাকের চিশতী।
সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি।
পারিবিারিক সূত্রে জানা গেছে, রোববার রাত থেকে শাকেরের জ্বর। খাবারের স্বাদ-গন্ধ পাচ্ছেন না। অক্সিজেন স্যাচুরেশনও কমে আসে। এরপর ছুটে যান একটি সরকারি হাসপাতালে। করোনার পরীক্ষা শেষে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।


এছাড়া তার বুকের সিটিস্ক্যান করা হয়েছে। তবে কোভিড ও সিটিস্ক্যানের কোনো রিপোর্ট এখনও হাতে পাননি শাকের।
সূত্র: যুগান্তর
H/N




























