POPULAR BD NEWS
Popular BD News Logo

কবরীর মৃত্যুর পর হাসপাতালে ভর্তি ছেলে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ | সময়: ১:৪০ অপরাহ্ণ

অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুর দুদিন পর করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ছেলে শাকের চিশতী।

সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

পারিবিারিক সূত্রে জানা গেছে,  রোববার রাত থেকে শাকেরের জ্বর। খাবারের স্বাদ-গন্ধ পাচ্ছেন না। অক্সিজেন স্যাচুরেশনও কমে আসে। এরপর ছুটে যান একটি সরকারি হাসপাতালে। করোনার পরীক্ষা শেষে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

এছাড়া তার বুকের সিটিস্ক্যান করা হয়েছে। তবে কোভিড ও সিটিস্ক্যানের কোনো রিপোর্ট এখনও হাতে পাননি শাকের।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন