
লকডাউন না মানায় হাজীগঞ্জে ১২ মামলায় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা
Link Copied Successfully!


লকডাউন না মানায় হাজীগঞ্জে ১২ মামলায় ২১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার এবং হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার এই জরিমানা আদায় করেন।
তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্য বিধি না মানায় অর্থদন্ড প্রদান করা হয়, বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা যথাযথভাবে পালন করার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করা হয়। জনস্বার্থে এ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজে সুস্থ থাকি এবং অন্যকেও সুস্থ থাকতে সহযোগিতা করি।


























