পরে আইপিএল,আগে বিশ্বকাপ : স্মিথ

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ জুন ৩, ২০২০ | ৭:৩১
Link Copied Successfully!

আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর কথা ভাবছে আইসিসি। আর এই আলোচনার মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল নিয়ে বড্ড কাদা ছোড়াছুড়ি চলছে। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ বললেন, বিশ্বকাপ হলেই বেশি খুশি হবেন তিনি।

আইপিএল শুরু হওয়ার কথা ছিল গত মার্চের ২৯ তারিখে। করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে পড়েছে ভারতের জনপ্রিয় টুর্নামেন্টটি। আর, অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী অক্টোবরে। ভারতীয় গণমাধ্যম বলছে, বিশ্বকাপ বাতিল করে ঐ সময়টাতে আইপিএল আয়োজন করতে চায় বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আইসিসি অবশ্য বলছে, তারা বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে আছে। স্মিথও বললেন, বিশ্বকাপ আইপিএল নয়, বিশ্বকাপ খেলতেই বেশি পছন্দ করবেন তিনি। তবে যদি বিশ্বকাপ না হয় আর ঐ সময়ে যদি আইপিএল আয়োজনের সিদ্ধান্ত হয় তবে আইপিএল খেলতে আপত্তি নেই তার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি মনে করি, আপনি যখন কোনো বিশ্বকাপে নিজের দেশের হয়ে খেলেন, ওয়ানডে বা টি-টোয়েন্টি ক্রিকেটে সেটাই আপনার জন্য সর্বোচ্চ সাফল্য। তাই অবশ্যই আমি (বিশ্বকাপে) খেলতে পছন্দ করব। তবে যদি বিশ্বকাপ না আয়োজিত হয়, তবে আইপিএল রয়েছে। যদি বিশ্বকাপ স্থগিত করা হয়, তবে তাই হোক। (ফাঁকা সময়টাতে) ঘরোয়া প্রতিযোগিতা হিসেবে আইপিএল দুর্দান্ত।’

এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেটে ফিরতে পারাই বড়ো ব্যাপার হবে বলছেন স্মিথ, ‘ঘরোয়া ক্রিকেটের মধ্যে আইপিএলের বিষয়টাই অন্যরকম। যেহেতু সবকিছুই এ মুহূর্তে আমাদের নিয়ন্ত্রণের বাইরে। খেলোয়াড়দের যেভাবে নির্দেশনা দেওয়া আছে, তারা সেগুলো অনুসরণ করছে। এ অবস্থায় আমাদের যেখানে খেলতে দেওয়া হবে, সেখানেই খেলতে রাজি। এটা (বিশ্বকাপ) হলে তো বেশ, না হলেও কিছু করার নেই। কারণ সারা বিশ্বে যে ভয়াবহ অবস্থা এখন, সে তুলনায় ক্রিকেট কিছুই নয় আসলে। তাই আমাদের যখনই বলা হবে, তখন মাঠে ফিরব। তার আগ পর্যন্ত এখন শক্ত করে বসুন, ফিট থাকুন এবং মানসিকভাবে চাঙা থাকুন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা