হাজীগঞ্জে সাত ব্যবসা প্রতিষ্ঠান ও তিন বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ৫, ২০২১ | ১২:৫৭
Link Copied Successfully!

বিদুৎতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো সাত দোকান ও একটি বসতঘর। রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় মনির ফিলিং স্টেশনের বিপরীতে গাইন বাড়ীর মার্কেটে অগ্নিকাণ্ডে ৭টি দোকান ও ১টি বসতঘর পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছে কামরুল কাজীর ভাঙ্গারী দোকান, কাদের মোল্লার ভাঙ্গারী দোকান, আউয়ালের ক্যারেটের প্লাস্টিকের বড় ঝুুুড়ির গোডাউন, নজরুল ইসলামের মুদি দোকান, কবির হোসেনের মুদি দোকান ও মজনুর মুদি দোকান, টিটুর ওয়ার্কশপ, নুরু ডাক্তারের ফার্মেসী, আফিজ উদ্দিন ও সাহাজ উদ্দিনের বসতঘর ও মালামাল পুুুুড়ে যায়। এ সময় কবিরের বসতঘর এবং একটি মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ারসার্ভিস ও শাহরাস্তি ফায়ারসার্ভিসের ২টি ইউনিট ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

আগুনে প্রায় ১০থেকে ১২লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক খুঁটির সাথে তালগাছের ডাল লেগে এ আগুনের সূত্রপাত ঘটে। সেই সাথে তীব্র গতিতে বাতাস বইতে থাকে যার ফলে দ্রুত আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর ঘটনাস্থলে ছুটে আসেন নব-নির্বাচিত পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদসহ স্থানীয় কাউন্সিল মনির কাজী আরো অনেকেই।
অগ্নিকাণ্ডের ঘটনায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে করে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা