হাজীগঞ্জে নেই করোনাতঙ্ক, শনাক্ত ৩৫

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ এপ্রিল ৪, ২০২১ | ৫:৪২
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতেই ৩৫জন করোন শনাক্ত হয়েছে।

রবিবার দুপুর পর্যন্ত একদিনে ১২জনকে পরিক্ষা করা হয়েছে। তারমধ্যে ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ পর্যন্ত ৩৫ জন করোনা সনাক্ত হয়েছে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোয়েব আহমেদ চিশতী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন স্হানে করোনার রোগীদেরকে হোম কোয়ারেইন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে উপজেলায় লকডাউন ঘোষনা করার পর পরই যেনো ঈদের মতো কেনাকাটা নেমেছেন সাধারন মানুষ। কোন রকম স্বাস্হ্য বিধি না মেনেই হাজীগঞ্জ বাজারে হাজার হাজার ক্রেতা-বিক্রেতা ও যাত্রী ভীড় দেখা গেছে।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ বাজারের বিভিন্ন ব্যাংকে উপচে পড়া ভীড় দেখা গেছে। ইসলামী ব্যাংক হাজীগঞ্জ শাখা ও অগ্রণী ব্যাংক হাজীগঞ্জ শাখা সহ ব্যাংকগুলোতে গিয়ে দেখা গেছে গ্রাহকদের দীর্ঘ লাইন। ব্যাংক থেকে রাস্তা পর্য়ন্ত দীর্ঘ লাইনে গ্রাহকরা টাকা তুলতে অপেক্ষা করছিলো। কাচা বাজার, মুদি দোকানসহ খাদ্যসামগ্রী বিক্রয় এলাকায় তিল পড়ার ঠাই ছিলো না।

হাজীগঞ্জ বাজারের চাঁদপুর-কুমিল্লা সড়কের যানযটে ছিলো নাকাল। হাজীগঞ্জ ট্রাফিক পুলিশ যানযট নিরসন ও বিভিন্ন যানবাহন নিয়ন্ত্রন করতে হিমসিম খেয়েছে। টি আই জাহাঙ্গীর আলম বলেন, সড়কের এমন পরিস্হিতি এবং মানুষের বাজারে ভীড় করার এমন চিত্র আর কখনো দেখিনি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, লকডাউন শুরু হলে সরকারের নেয়া সকল সিদ্বান্ত বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত রয়েছি। সভা-সমাবেশ গনজমায়েত ঠেকাতে আমরা প্রতিদিন কাজ করছি। সচেতন করতে মাইকিং ও মাস্ক বিতরন অব্যাহত রেখেছি। তবে এ রির্পোট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসনের কোন তৎপরতা দেখা যায় নি।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা