টি-টোয়েন্টিতেও টাইগারদের হার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৮, ২০২১ | ১২:৫২
Link Copied Successfully!
জয় ধরা দেয়নি ওয়ানডে সিরিজে। হোয়াইটওয়াশের অস্বস্তিকর স্বাদ হজম করেই মাঠে নেমেছিল টাইগাররা। লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের মাটি অধরা জয়কে ছিনিয়ে নেওয়ার। কিন্তু নাহ! এবারের মিশনও ব্যর্থ। ছন্নছাড়া ব্যাটিংয়ের পসরা সাজিয়ে হার মানতে হলো ৬৬ রানের বড় ব্যবধানে।

লকি ফার্গুসনরা শুরু থেকে চেপে ধরেন মাহমুদউল্লাহ রিয়াদদের। পরে ঘূর্ণি জাদুতে ইশ সোধি টাইগার ব্যাটসম্যানদের যেভাবে বশ মানাতে থাকেন। তাতে দলীয় স্কোর ১০০ পেরোয় কিনা সেটা নিয়েই দেখা দিয়ে ছিল সংশয়।

টানা দুই বলে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসানকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়ে ছিলেন সোধি। কিন্তু কিউই এ লেগ স্পিনার সুযোগটা কাজে লাগাতে না পারায় বড় বাঁচা বেঁচে যায় বাংলাদেশ। শঙ্কা উড়িয়ে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের সম্মানজনক স্কোর দাঁড় করায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বিপর্যয়কর এলোমেলো ব্যাটিংয়ের মাঝে দ্যুতি ছড়ান কেবল আফিফ হোসেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৫ রান তুলে লকি ফার্গুসনের বলে বোল্ড হয়ে ফেরেন তরুণ এ অলরাউন্ডার। তাকে সঙ্গ দিয়ে ৩৪ রানে অপরাজিত থেকে যান মোহাম্মদ সাইফুদ্দিন। তার আগে ওপেনার মোহাম্মদ নাঈম সাজঘরের পথ ধরেন ২৭ রান নিয়ে। আর মাহমুদউল্লাহ দলীয় স্কোরে যোগ করেন ১১ রান। বাকি ব্যাটসম্যানদের কেউ দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি।

বিজ্ঞাপন

তার আগে হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ডেভন কনওয়ে ও উইল ইয়াং’র দাপুটে ব্যাটিংয়ে প্রথম টি-টোয়েন্টিতে ৩ উইকেট হারিয়ে কিউইরা ২১০ রানের বড় পুঁজি গড়ে। পুঁজিটা বড় হলেও শুরুতে বিপদেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ড। শূন্য রানে অভিষিক্ত ফিন অ্যালেনকে ফিরিয়ে দেন আরেক অভিষিক্ত লেগ-স্পিনার নাসুম আহমেদ। দলীয় স্কোর তখন ১ রান মাত্র। পরে মার্টিন গাপটিলকেও (৩৫) ফেরান নাসুম।

তবে শুরুর ধাক্কা সামলে উঠে হার না মানা ৯২* রানের চমৎকার এক ইনিংস খেলেন ডেভন কনওয়ে। ওয়ানডাউনে নেমে মাত্র ৮ রানের জন্য মিস করেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম শতক। তার ৫২ বলের দুরন্ত ইনিংসে ছিল ১১ চার ও ৩ ছক্কা।

ব্যাট হাতে ফিন ব্যর্থ হলেও অভিষেকে আলো ছড়িয়েছেন উইল ইয়াং। দাপুটে ব্যাটিংয়ে পেয়েছেন হাফ-সেঞ্চুরি। তার ৫৩ রানের ইনিংসে ছিল ২টি চার ও চারটি ছক্কা।

বিজ্ঞাপন

এ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২১০/৩, ২০ ওভার (ডেভন ৯২*, ইয়াং ৫৩, গাপটিল ৩৫, ফিলিপস ২৪; নাসুম ২/৩০ ও মেহেদি ১/৩৭)।

বাংলাদেশ: ১৪৪/৮, ২০ ওভার (আফিফ ৪৫, সাইফউদ্দিন ৩৪, নাঈম ২৭, মাহমুদউল্লাহ ১১; সোধি ৪/২৮ ও ফার্গুসন ২/২৫)।

ফল: নিউজিল্যান্ড ৬৬ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে এখন নিউজিল্যান্ড।

ম্যাচসেরা: ডেভন কনওয়ে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা