
কচুয়ায় ৯ গরু চোর আটক
Link Copied Successfully!


কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে ৯ গরু চোরকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন তাঁর নিজ কার্যালয়ে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হচ্ছেন,মোহাম্মদ আলী,আবু ইউসুফ,ইসমাইল হোসেন,সেলিম মুন্সী,জাকির হোসেন,আমির হোসেন,আনোয়ার,ইমাম হোসেন ও সফিকুল ইসলাম। বৃহস্পতিবার তাদের চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওইসময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।




























