হাজীগঞ্জে ডুরামেক্স প্লাস ও ডিলাক্স প্লাস সিএনজির শুভ উদ্বোধন

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ৮:৪৭
Link Copied Successfully!
ইফাদ মটরস লিমিটেড এর উদ্যোগে হাজীগঞ্জ সিকদার এন্টারপ্রাইজ এ ডুরামেক্স প্লাস ও ডিলাক্স  প্লাস টিভিএস সিএনজির ফিতা কেটে  শুভ উদ্বোধন করেন  উপ-পরিদর্শক সৈয়দ মোশাররফ হোসেন।
 বুধবার সকালে হাজীগঞ্জ পৌর ২নং ওয়ার্ড,  চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের পাশেই বলাখাল রামচন্দ্রপুর সড়কের  সম্মুখে রাজমনি মার্কেটে ইফাদ মটরস ও মেসার্স সিকদার এন্টারপ্রাইজের আয়োজনে ” দ্বিগুণ লাইফ, দ্বিগুণ মুনাফা” স্লোগানকে সামনে রেখে ২টি নতুন মডেলের  সিএনজি বর্ণিল সাজে সাজিয়ে,  ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ডুরামেক্স প্লাস ও ডিলাক্স প্লাস টিভিএস সিএনজির শুভ উদ্বোধনী ও
রেফেল ড্রয়ের পুরস্কার  বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 মেসার্স সিকদার এন্টারপ্রাইজ এর পরিচালক হাসান সিকদারের সভাপতিত্বে ও সাংবাদিক এস এম মিরাজ মুন্সির উপস্থাপনা ও পরিচালনায়,
প্রধান অতিথিকে  সিকদার এন্টারপ্রাইজ, কোম্পানির এজিএম হাফিজুল আনসারী ও ডিভিশনাল প্রধান  মোঃ লিটন হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রধান করেন।
প্রধান অতিথির বক্তৃতা করেন, হাজীগঞ্জ থানার  উপ-পরিদর্শক সৈয়দ মোঃ মোশাররফ হোসেন।
 বিশেষ অতিথির বক্তৃতায় ইফাদ মটরস্  লিমিটেড এর এজিএম হাফিজুল আনসারী বলেন জিরো থেকে হিরো হওয়ার সুযোগ রয়েছে টিভিএস গাড়ি ক্রয় করলে। এছাড়াও ইফাদ মটরস লিঃ এর  ডিভিশনাল প্রধান বক্তৃতায় বলেন, সার্ভিস জনিত ত্রুটির কারনে একদিন ও গাড়ি বন্ধ থাকবে না। এছাড়াও আরো বক্তৃতা করেন, বাংলাদেশ মোটর চালকলীগ চাঁদপুর জেলা সভাপতি মোহাম্মদ আনোয়ার গাজী, ইফাদ মটরস লিমিটেড এর  ইউনিট প্রধান হামিদুর রহমান, কোম্পানির প্রতিনিধি ইঞ্জিনিয়ার কাজী সামিউল হক।
 অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ নূর মোহাম্মদ, আল্লামা সৈয়দ মাহমুদ শাহ, চাঁদপুর জেলা মালিক সমিতির ১৮৭৮ এর কার্যকরী সভাপতি শ্রমিক নেতা লিটন মোল্লা ,বলাখাল নারায়ণপুর সিএনজি স্টান্ডের সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন  হাজীগঞ্জ পৌর  আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম খাঁন, মার্কেটের মালিক আবুল খায়ের মজুমদার, সুমন মিজি, সাকিব চৌধুরী, জহির মজুমদার, ইমান হোসেন, সিয়াম চৌধুরী, আক্তার হোসেন, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইফাদ মটরস লিমিটেড ডুরামেক্স প্লাস ২২৫সিসি ও ডিলাক্স প্লাস২০০সিসি  গাড়ি আধুনিক প্রযুক্তিতে তৈরি করে বাজারে আনা হয়েছে।এছাড়াও স্বল্প ডাউন পেমেন্টে মালিক হওয়ার সুবর্ণ সুযোগ দিয়েছে ইফাদ মটরস লিমিটেড কোম্পানি। ইফাদ মটরস লিমিটেড এর  প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু এর সুনাম সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা