ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায়  সমিতির ঋণ বিতরণ করা হয়েছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৪, ২০২১ | ৪:৫৮
Link Copied Successfully!
সোমবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান এর কার্যালয়ে এই ঋন বিতরণ করা হয়।
এই দিন উপজেলার ১০নং গোবিন্দপুর ইউনিয়ন এর ২ নং চর রাগবরায়  কেএসএস এর ১৩ জন ও ফরিদগঞ্জ নয়াগাঁও   কেএসএস এর ৫ জনসহ মোট ১৮  জন সদস্যের মাঝে ৭ লক্ষ  টাকা ঋন বিতরণ করা হয় ।
ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারী, উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, ২নং চর রাঘররায়  কেএসএস এর ম্যানেজার ফরিদ হোসেন খাঁন, পরিদর্শক শফিকুর রহমান ও আজাদুর রহমান ও জহিরুল ইসলাম পাটওয়ারী ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, জামানত বিহীন কৃষি  ঋন বিতরণে উপজেলা কেন্দ্রীয় সমিতি গুলো ব্যাপক ভূমিকা রাখছে। সরকারের   দারিদ্র দূরীকরনে কেন্দ্রীয় সমিতির ঋন বিতরণ সহায়ক ভূমিকা রেখেছে। , আপনারা সরকারের কাছে থেকে সল্প সুদে ঋন পাচ্ছেন, সঠিক সময়ে ঋনের কিস্তি পরিশোধ করলে তা আপনাদের উপর বোঝা হবেনা। বর্তমান সরকার সমবায়ীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করছেন এবং ঘূর্নায়মান  ঋন প্রবাহ বৃদ্ধি করেছেন, তাই অধিক সমবায়ী এখন ঋন পাচ্ছেন। গ্রামের মানুষের আর্থিক সচ্ছলতা আনতে  ও স্বাবলম্বী করতে  ক্ষুদ্রঋন ব্যাপক ভূমিকা রাখছে। আপনারা ঋন খেলাপি করলে ঋন প্রবাহ বাঁধা প্রাপ্ত হয়, তাই সঠিক সময়ে মাসিক কিস্তি পরিশোধ করতে অনুরোধ করছি। বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা যাচ্ছে, তাই আপনারা সবাই মাক্স ব্যাবহার করবেন, নিজে সুস্থ থাকবেন আর পরিবার ও প্রতিবেশীদের ও নিরাপদ রাখুন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব