
রাজারগাঁও ও বাকিলা করোনা সচেতনতায় পুলিশের মাস্ক বিতরণ
Link Copied Successfully!


“মাক্স পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করছে হাজীগঞ্জ থানা পুলিশ।
অফিসার ইনচার্জ হারুনুর রশীদের নির্দেশনায় মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন ও রাজারগাঁও ইউনিয়নে পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এ সময় মাস্ক না পরে চলাচলকারী সব শ্রেণীর মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।



ওইসময় উপস্থিত ছিলেন, এসআই রবিউল, ইউনুস, মাসুদ, এএসআই রিয়াজ, এএসআই ধীমানসহ কর্মরত পুলিশ কর্মকর্তারা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: ইসমাইল শেখ, মো: আলমগীর কাজী, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইকবাল প্রমুখ।


























