কচুয়ার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকে পদোন্নতি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৩, ২০২১ | ৩:২১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের কৃতি সন্তান জি.এম ফারুক হোসেন পাটওয়ারীকে জেলা খাদ্য নিয়ন্ত্রক থেকে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ মার্চ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের (সংস্থা প্রশাসন শাখা) সিনিয়র সহকারি সচিব মো: মশিউর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে

জি.এম ফারুক হোসেন পাটওয়ারী ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সর্বপ্রথম সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কিশোরগঞ্জ জেলায় যোগদান করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে নরসিংদী জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে শেরপুর,টাঙ্গাইল ও সর্বশেষ নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক পদে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেন।
জি.এম ফারুক হোসেন পাটওয়ারী কচুয়ার তেগুরিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী আব্দুল গফুর পাটওয়ারী ও রওশন আরা বেগমের জৈষ্ঠ্য সন্তান। তিনি ১৯৮৯ সালে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,১৯৯১ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি,১৯৯৬ সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এমএসসি ইন এগ্রিকালচার সাফল্যের সাথে সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি অত্যান্ত মেধাবী ও বুদ্ধিমত্তা হিসেবে পরিচিত ছিলেন। তিনি নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা থেকে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক পদোন্নতি পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা