এক কাঁঠালের চার ভাগ করা নিয়ে সংঘর্ষ, আহত ১০

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১, ২০২০ | ১০:৩৪
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলায় কাঁঠালক কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি গত ৩১ মে রবিবার সকালে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে ঘটে।

আহতরা হলেন, ইউনিয়নের ১নং ওয়ার্ড গুচ্ছগ্রাম ঠাকুর বাড়ীর জয়নাল আবেদীন (৪৫), তার স্ত্রী সুফিয়া বেগম (৪০), ছেলে রুবেল হোসেন (৩১), রাশেদ (২৭), তার মেজো ভাই ঈব্রাহীম (৬১), বড় ভাইয়ের ছেলে মোবারক হোসেন (২৬)সহ ১০ জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসা নেয়।

বিজ্ঞাপন

হামলায় ঘরের বেড়ার টিন কুপিয়ে আলাদা করে লুটতরাজ চালায় এবং ঘরের আসবাসপত্র, নগদ টাকা, গলার হার, স্বর্নলংকার চিনিয়ে নেয়ার অভিযোগ উঠে।

একই বাড়ীর প্রতিপক্ষ লোকমান হোসেন (৫০) এর স্ত্রী’ বিলকিছ বেগম (৪২), তাদের ছেলে আরিফ হোসেন (৩০), শরিফ (২৭), তরিক (২৫), মোবারক ২২), বাড়ীর খালেকের ছেলে সুমন ও রাজনসহ ১৫/১৬ জন মিলে এ হামলা চালায়।

ঘটনারর বিবরনে জানা যায়, ঠাকুর বাড়ীর সামনে জয়নাল আবেদীনের একলা বসতঘরে পাশে তার মামাতো ভাই খাজে আহমেদ একটা কাঁঠাল গাছ ছিল। যা থেকে একটা কাঠাল জয়নাল কেটে ঘরে রাখে। বাড়ীর প্রতিপক্ষ লোকমান ও তার ছেলেরা কাঠালের ভাগ চেয়ে এক প্রকার কথা কাটাকাটি থেকে হামলায় রূপ নেয়।

বিজ্ঞাপন

স্থানীয় চেয়ারম্যান আ. গণি পাটওয়ারি বাবুল, স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন, আওয়ামী লীগ নেতা খোকন আখন্দ,বাহার পাটওয়ারী, খোরশেদসহ আস্টা বাজার ব্যবসায়ীর নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে প্রতিপক্ষের হাত থেকে আহতের রক্ষা করে হাসপাতালে পাঠায়।

আহত জয়নালের স্ত্রী সুফিয়া বেগম বলেন, আমরা কাঠাল নষ্ট হয়ে যায় দেখে কেটে ঘরে রেখেছি, লোকমানের স্ত্রী বিলকিছ ও তার ছেলেরা এসে ভাগ চায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা