করোনা প্রতিরোধে কচুয়া থানা পুলিশের মাস্ক বিতরণ

Default User
সাইফুল ইসলাম সুমন, কচুয়া প্রতিনিধি
আপডেটঃ মার্চ ২২, ২০২১ | ২:২৫
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়ায় মহামারি করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি মাস্ক বিতরণ করেছে কচুয়া থানা পুলিশ। রবিবার কচুয়া বাজার, ফায়ার সার্ভিস, বিশ^রোডসহ বিভিন্ন এলাকায় এসব মাস্ক বিতরণ করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন নিজে ফোর্সসহ কচুয়া বাজার, ফায়ার সার্ভিস ও বিশ^রোড এলাকায় গিয়ে মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে করণীয় সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।

এসময় তিনি বাজারের দোকানদার, ক্রেতা ও পথচারীদের মাঝে নিজহাতে মাস্ক বিতরণ করেন। এসময় অধিকাংশ মানুষকে মাস্কবিহীন অবস্থায় বাজারে ও রাস্তা-ঘাটে চলাচল করতে দেখা যায়। ওসি তাদের ডেকে মাস্ক পরিধাণ করতে উৎসাহিত করেন।
করোনার প্রতিরোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মহিউদ্দিন।

এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) এম.এ রউফ খান, এসআই তাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে কচুয়া থানা পুলিশের ব্যাপক ভূমিকা লক্ষ করা যাচ্ছে। করোনা প্রতিরোধে কচুয়া থানা পুলিশের উদ্যোগে বিভিন্ন হাটবাজারে ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

থানা পুলিশ।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা